প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১১:২৭
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের শোক

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। রোববার (২৬ জুলাই ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, "চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু ভাইয়ের ইন্তেকালের সংবাদ গভীরভাবে শোকাহত করেছে।" তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় মাহবুব আনোয়ার বাবলুর সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও অসংখ্য স্মৃতি গড়ে উঠেছিলো। তাঁর মৃত্যু রাজনৈতিক অঙ্গনের জন্যে একটি অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন তিনি।
|আরো খবর
শোকবার্তায় এমপি ফরিদ আহম্মেদ মানিক মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানান, তিনি যেন মরহুমকে ক্ষমা করেন, তাঁর কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বানিয়ে দেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করেন। এছাড়া তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
শেষে তিনি দোয়া করেন, "আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু। আমিন।"







