প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৫:৩২
বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে হাজী আবুল কালাম জমাদারের শোক

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা বিএনপি নেতা ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চাঁদপুর জেলার সাবেক সভাপতি এবং ঢাকার স্পোর্টস ব্যবসায়ী নেতা আলহাজ্ব মো. আবুল কালাম জমাদার।
|আরো খবর
এক শোকবার্তায় আলহাজ্ব আবুল কালাম জমাদার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, "মাহবুব আনোয়ার বাবলু ছিলেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন অত্যন্ত ত্যাগী, প্রবীণ ও নিবেদিতপ্রাণ নেতা। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।"
উল্লেখ্য, রাজনৈতিক জীবনে মাহবুব আনোয়ার বাবলু চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি চাঁদপুর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে থেকে সংগঠনকে সুসংগঠিত করেন। এরপর তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
তার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আলহাজ্ব আবুল কালাম জমাদার মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।






