বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৪:১৮

হাজীগঞ্জে ২৫টি পরিবারের মাঝে ইপসার ৫০টি মাতৃছাগল বিতরণ

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে ২৫টি পরিবারের মাঝে ইপসার ৫০টি মাতৃছাগল বিতরণ

ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর উদ্যোগে হাজীগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে মাতৃছাগল বিতরণ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) হাজীগঞ্জের ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের কাশেমাবাদ শাখার উদ্যোগে ২৫টি পরিবারের মাঝে মোট ৫০টি মাতৃছাগল বিতরণ করা হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই কার্যক্রম বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে এলাকার ২৫টি দুস্থ পরিবারকে (প্রতিবন্ধী, বিধবা, দরিদ্র ও হতদরিদ্র) পুনর্বাসন ও স্বাবলম্বী করার লক্ষ্যে প্রতিটি পরিবারকে ২টি করে মোট ৫০টি ছাগল দেওয়া হয়।

রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমির প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শওকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপসার অর্থ পরিচালক পলাশ চৌধুরী, পরিচালক (ইডি) মনজুর মোরশেদ চৌধুরী, সহকারী পরিচালক সাইদ আখতার এবং শাহরাস্তি এলাকার এরিয়া ম্যানেজার মো. রুবেল উদ্দিন।

ইপসার সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা সাদিয়া তাজিনের সঞ্চালনা ও স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এ সময় ইপসার অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়