প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ২২:২৭
মতলব উত্তরে জাতীয় সমবায় দিবস পালিত
সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব
------ইউএনও মাহমুদা কুলসুম মনি

মাহবুব আলম লাভলু।।মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর ২০২৬) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা।
|আরো খবর
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সমবায় সমিতির সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, সমবায় আন্দোলন দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব। দেশের উন্নয়নে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা সমবায়ের মূল চেতনা ধারণ করে সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।








