বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ২১:৩৪

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৭

দক্ষিণ এশিয়ায় ৩৭তম ও এশিয়ায় ২১৬তম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
দক্ষিণ এশিয়ায় ৩৭তম ও এশিয়ায় ২১৬তম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বিশ্বের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সংস্থা ‘ক্যাটিগরিভিত্তিক কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং : এশিয়া ২০২৭’-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। গত মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) প্রকাশিত এই আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ এশিয়ায় ৩৭তম এবং পুরো এশিয়া অঞ্চলে ২১৬তম স্থান অর্জন করেছে। আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণার ক্রমবর্ধমান প্রসারেরই প্রতিফলন এই অর্জন।

জাতীয় পর্যায়ও নিজেদের শক্তিশালী অবস্থান বজায় রেখেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সর্বশেষ কিউএস এশিয়া র‌্যাংকিং অনুযায়ী, দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডিআইইউ দ্বিতীয় এবং সরকারি-বেসরকারি মিলিয়ে সামগ্রিকভাবে চতুর্থ স্থানে রয়েছে। মানসম্মত শিক্ষা, উচ্চমানের গবেষণা ও বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে ধারাবাহিক অগ্রযাত্রার স্মারক এটি।

কিউএস এশিয়া র‌্যাংকিং ২০২৭-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকেও ডিআইইউর ধারাবাহিক অগ্রগতি দৃশ্যমান :

ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক : এশিয়ার মধ্যে ১৪৬তম।

একাডেমিক রেপুটেশন (শিক্ষায় সুনাম) : এশিয়ার মধ্যে ১৬৮তম।

সাইটেশনস পার পেপার (গবেষণার সাইটেশন) : এশিয়ার মধ্যে ২৫০তম।

আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, শিক্ষাবিদদের বিশ্বমানের স্বীকৃতি এবং মানসম্মত গবেষণার বিশ্বব্যাপী প্রভাবের কারণেই সূচকগুলোতে এই ইতিবাচক অর্জন সম্ভব হয়েছে।

ঢাকার আশুলিয়ায় অবস্থিত 'ড্যাফোডিল স্মার্ট সিটি'র পরিবেশবান্ধব ক্যাম্পাস থেকে ডিআইইউ আধুনিক গবেষণা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষার মান বিশ্বদরবারে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর।

এই গৌরবময় অর্জনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক, আমন্ত্রিত গবেষক ও স্কলার, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই, নিয়োগকারী প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক অংশীদারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমেই এই সাফল্য অর্জিত হয়েছে বলে মনে করে কর্তৃপক্ষ।

বিশ্বমানের শিক্ষা, উদ্ভাবনী গবেষণা ও আন্তর্জাতিক যোগাযোগের নতুন নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যমে ডিআইইউ প্রতিনিয়ত এগিয়ে চলেছে। কিউএস এশিয়া র‌্যাংকিং ২০২৭-এর এই অর্জন বাংলাদেশের শিক্ষাঙ্গনের সামগ্রিক অগ্রযাত্রায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়