প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ২৩:৩২
মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ছবক প্রদান ও নবীনবরণ

মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক প্রদান ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোর ২০২৬) এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়ার পাশাপাশি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থার সমন্বয় এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নাজমুল হাসানের পরিচালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসার মুহতামিম ক্বারী মাওলানা রবিউল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সজীব পাটোয়ারী, শাহিন কাদির এবং অভিভাবক সোহেল রানা, শরিফুল ইসলাম, মাহমুদা আক্তার, সুমি বেগম ও সিমা বেগম।
বক্তব্যে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নাজমুল হাসান বলেন, শিক্ষার্থীদের মানসম্মত দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাব্যবস্থার সমন্বয়ে মাদ্রাসাটিকে এগিয়ে নেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের পাঠদানের মান উন্নয়ন ও তাদের মেধা বিকাশে গুরুত্ব দেয়া হচ্ছে।মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করা এবং শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে তিনি অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








