শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ২২:২৪

কচুয়ার সফিবাদে মাদকবিরোধী সমাবেশ

নিজস্ব সংবাদদাতা।।
কচুয়ার সফিবাদে মাদকবিরোধী সমাবেশ

কচুয়ার সফিবাদে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, মানবিক কাজের উদ্যোক্তা, সমাজ সংস্কারক সাজেদুল হাসান কামালের উদ্যোগে সফিবাদ, আইনপুর ও শংকরপুর গ্রামের সচেতন গ্রামবাসীর অংশগ্রহণে মাদকবিরোধী মিছিল সফিবাদ থেকে শুরু হয়ে শংকরপুরে সমাবেশে মিলত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, অধ্যাপক মনির হোসেন সরকার, চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মহসিন মোল্লা, মাওলানা আজহারুল ইসলাম পাটোয়ারী, ব্যাংকার জসিম উদ্দিন সরকার, সফিউল্লাহ মোল্লা, কচুয়া থানার এসআই শহীদুল ইসলাম, পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন মোল্লা প্রমুখ।

বক্তাগণ বলেন, ওই তিন গ্রামে কোনো মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীর স্থান নেই।মাদক ব্যবসায়ী ও সেবীদের সামাজিকভাবে বয়কট করা হলো। সবাই সম্মিলিতভাবে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মাদক নির্মূলে এলাকাবাসী প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সাজেদুল হাসান কামালের মাদকবিরোধী সমাবেশ আয়োজন করার জন্যে ধন্যবাদ জানান।

সফিবাদ, আইনপুর ও শংকরপুর তিন গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ মাদকবিরোধী সমাবেশে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়