প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১৫:৫৯
সাংবাদিক আলমগীরের বাবা রঞ্জন আলী পাটোয়ারীর একাদশ মৃত্যুবার্ষিকী শুক্রবার

চাঁদপুরের জ্যেষ্ঠ সাংবাদিক ও নাট্য নির্দেশক মো. আলমগীর হোসেন পাটোয়ারীর বাবা রঞ্জন আলী পাটোয়ারীর একাদশ মৃত্যুবার্ষিকী শুক্রবার (৯ অক্টোবর ২০২৬)।
|আরো খবর
২০১৫ সালের ৯ অক্টোবর চাঁদপুর শহরের পুরান আদালত পাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে চাঁদপুর পৌর বাসস্ট্যান্ড কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
মরহুম রঞ্জন আলী পাটোয়ারী চাঁদপুর শহরের হাজী মহসিন রোডে দীর্ঘ বছর ধরে সুনামের সাথে হোটেল ব্যবসা করেছেন। ছায়াবাণী সিনেমা হলের পশ্চিম পাশে প্রথমে 'নোয়াখালী হোটেল' ও পরবর্তীতে 'নিউ ইসলামিয়া রেস্তোরাঁ' নামে তাঁর সুপরিচিত ব্যবসা প্রতিষ্ঠান ছিলো।
পারিবারিক জীবনে মরহুমের বড় ছেলে আবদুর রহমান পাটোয়ারী (মোস্তফা) পুরান আদালত পাড়া জামে মসজিদের সহ-সভাপতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন। মেজো ছেলে দেলোয়ার হোসেন পাটোয়ারী খোকন ব্যবসায়ী। তাঁর অপর ছেলে সাহেব আলী বাংলাদেশ পুলিশে কর্মরত থাকা অবস্থায় ২০২১ সালে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মৃত্যুবরণ করেন। কনিষ্ঠ ছেলে মো. আলমগীর হোসেন পাটোয়ারী দৈনিক চাঁদপুর প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সংগঠন অনন্যা নাট্যগোষ্ঠীর সাবেক সদস্য সচিব।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুম রঞ্জন আলী পাটোয়ারী ও তাঁর সহধর্মিণীসহ পরিবারের সকল সদস্যের রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর সন্তান ও স্বজনেরা।








