মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ২০:৪৪

১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম

ব্যবসায়ীদের স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে

গোলাম মোস্তফা।।
ব্যবসায়ীদের স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে
চাঁদপুর শহরের ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।

চাঁদপুর শহরের ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির ২০২৬–২০২৯ মেয়াদের নব-নির্বাচিত কমিটির উৎসবমুখর পরিবেশে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় চৌধুরী ঘাট প্রাঙ্গণে নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব শাহ মোহাম্মদ আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ব্যবসায়ী সমিতি কেবল ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের সংগঠন নয়; এটি স্থানীয় ব্যবসায়ী সমাজের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নব-নির্বাচিত কমিটিকে সব ভেদাভেদ ভুলে ব্যবসায়ীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “চৌধুরী ঘাট চাঁদপুর শহরের ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র। এখানকার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যেও ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসায়ীদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রক্ষা করা জরুরি। পাশাপাশি ঘাট এলাকার শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে সমিতিকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

নতুন নেতৃত্বের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা অনেক উল্লেখ করে অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম বলেন, “নির্বাচনের মধ্য দিয়ে যাদের ওপর দায়িত্ব অর্পিত হয়েছে, তাদের সবাইকে দল-মত ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ব্যবসায়ী সমাজের অধিকার প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিতে হবে।”

সংগঠনের নব-নির্বাচিত সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজালাল মিশন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসাইন এবং চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মো. জাকির লস্কর, সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন খান, উপদেষ্টা মো. ইউনুস খান এবং বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ রানা। বক্তারা নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং ঘাটের সার্বিক শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এর আগে মাওলানা মো. সাইফুল্লাহর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিদের ফুল, ক্রেস্ট ও ব্যাজ পরিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে সমিতির সহ-সভাপতি উত্তম কুমার ঘোষ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নুরু কাজী, যুগ্ম সম্পাদক মমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ গাজী, কোষাধ্যক্ষ মো. মানিক ঢালী, দপ্তর সম্পাদক মো. ফারুক, প্রচার সম্পাদক মো. বেলায়েত খান এবং কার্যনির্বাহী সদস্য আরিফ, মো. সাইদ শেখ, ফয়সাল মিজিসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে চৌধুরী ঘাট এলাকায় ব্যবসায়ীদের মাঝে এক আনন্দঘন পরিবেশ ও উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়