মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

ফরিদগঞ্জে সোলার এনার্জি ও বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে পল্লীবিদ্যুতের সুধী সমাবেশ

সেবার মান বৃদ্ধি ও অহেতুক বাড়তি বিল না করার অনুরোধ

প্রবীর চক্রবর্তী।।
সেবার মান বৃদ্ধি ও অহেতুক বাড়তি বিল না করার অনুরোধ

বিদ্যুতের ঘাটতি মোকাবিলা এবং সৌরশক্তির ব্যবহার বাড়াতে ফরিদগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উদ্যোগে সোলার এনার্জি ও বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে বাজার কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) আতিকুজ্জামান।

সভায় জেনারেল ম্যানেজার আতিকুজ্জামান বলেন, "বর্তমানে জ্বালানি তেলের উচ্চমূল্য ও গ্যাসের সরবরাহ কম থাকায় বিদ্যুৎকেন্দ্রগুলোর সবক'টি পূর্ণ সক্ষমতায় না চলায় এবং প্রতিনিয়ত চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে বিদ্যুৎ প্রাপ্তিতে সমস্যা হচ্ছে। এ জন্য আমাদের সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে।" তিনি দিনের বেলা অযথা আলো জ্বালানো বন্ধ করার পাশাপাশি সোলার এনার্জির (সৌরশক্তি) সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার অনুরোধ জানান। বিশেষ করে বাণিজ্যিক এলাকা ও বাজারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় গ্রাহকেরা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে গ্রাহকসেবার মান বৃদ্ধি এবং অহেতুক বাড়তি বিল না করার অনুরোধ জানান। এ ছাড়া সোলার এনার্জির সর্বোত্তম ব্যবহারের বিষয়ে তারা কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোবারক হোসেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) নাজির উল্লাহ, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি টিপু পাঠান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

-

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়