প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫
৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ১ মাসের কারাদণ্ড

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ মো. রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
|আরো খবর
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর শহরের টেকনিক্যাল স্কুলের সামনে ফেমাস সেলুনের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল চাঁদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দোকানঘর (উচ্চগ্রাম) এলাকার মৃত সোবহানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের তথ্য অনুযায়ী, অভিযানে তার কাছ থেকে কাগজে মোড়ানো ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা সেবনের অপরাধেও তাকে দণ্ডিত করা হয়।
পরে বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রুবেলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা।








