প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫
হাজীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুস সামাদ নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আলীগঞ্জস্থ মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই বাড়ির পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুন মোল্লার ছেলে।
|আরো খবর
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনেরা পুকুরে তার দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং বিস্তারিত খোঁজ নিচ্ছেন।








