প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২
একদিনের সফরে চাঁদপুর আসছেন শায়খে চরমোনাই

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) একদিনের সাংগঠনিক সফরে চাঁদপুর আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও ২৪-এর গণঅভ্যুত্থানের অগ্রসেনানী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। দিনব্যাপী এ সফরে তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে দুপুর ২টায় মতবলবাজার শাহী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে নসিহত পেশ করবেন। একইদিন বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন। এরপর তিনি হাইমচর উপজেলা শাখা মুজাহিদ কমিটির উদ্যোগে রাত ৯টায় আলগী বাজার দুর্গাপুর স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথি হিসেবে বয়ান রাখবেন।
মুফতি ফয়জুল করীম শায়খে চরমোনাইর সকল প্রোগ্রামে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনতাকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান ও সেক্রেটারি মাওলানা নুরুদ্দীন খান।







