বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল প্রকাশ ও মা সমাবেশ

জিএম আবদুল কাদির
মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল প্রকাশ ও মা সমাবেশ
মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশে বক্তব্য রাখছেন সাবেক পৌর মেয়র এনামুল হক বাদল। ছবি : জিএম আবদুল কাদির।

মতলব দক্ষিণ উপজেলার ১২০নং মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা আকলিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাদল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলেনা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবদলের সভাপতি মো. মানিকুর রহমান মানিক, মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. হাসান মামুন, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন সাগর, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল হাসান জলিল, মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও সাবেক কাউন্সিলর জিএম খলিলুর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মামুন বকাউল ও গাজী মোস্তফা। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মো. হালিম মুন্সি।

৫ম শ্রেণির শিক্ষার্থী মো. সিয়াম মিজির কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মিজি। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সুধীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়