মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:৩১

মোবাইল ফোন কিনে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

মতলব উত্তর ব্যুরো
মোবাইল ফোন কিনে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
ছবি : প্রতীকী

মতলব উত্তরে শয়নকক্ষ থেকে ফাহিমা আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিমা আক্তার ওই গ্রামের সায়েদ আলী কারীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিমা মোবাইল ফোনে টিকটক করতো। সম্প্রতি তার ব্যবহৃত ফোনটি নষ্ট হয়ে গেলে সে নতুন একটি মোবাইল কিনে দেওয়ার জন্য পরিবারের কাছে জেদ ধরে। পরিবার থেকে কিছুদিন পর কিনে দেওয়ার কথা বলা হলেও, তাৎক্ষণিকভাবে ফোন না পেয়ে সে মানসিকভাবে হতাশ হয়ে পড়ে।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) রাতে নিজ ঘরের ভেতরে ফাহিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়