মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩

মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে

........ ইউএনও সেটু কুমার বড়ুয়া

প্রবীর চক্রবর্তী
মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে
ছবির ক্যাপসন ফরিদগঞ্জে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।

ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে 'মাদকাসক্তির ক্ষতিকর প্রভাবপ্রতিরোধে করণীয়' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা পরিষদ অডিটরিয়ামে সোমবার (৩১ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।

তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। এর কারণে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ অন্ধকারে নিপতিত হয় এবং পরিবারে অশান্তি, অর্থনৈতিক সংকট ও সামাজিক অবক্ষয় সৃষ্টি হয়। তাই শুধু মাদকের বিরুদ্ধে আইন প্রয়োগ করলেই হবে না, পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারুদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। মাদকের পথে পা বাড়ানোর আগেই তাদের সচেতন করা জরুরি। একই সঙ্গে মাদক ব্যবসা ও সরবরাহের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সোচ্চার হতে হবে। মোটকথা মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্যাহ আল মামুনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন হোসাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহিম হাসান ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, শিক্ষা অফিসার শিরিন সুলতানা, পল্লীবিদ্যুতের ডিজিএম মো. মোবারক হোসেন সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুদা আকতার, বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, গুপ্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. শাহআলম এবং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়