প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ২০:০৮
রয়মনেন নেছা কলেজের অবসরপ্রাপ্ত প্রদর্শক আব্দুল হান্নানের ইন্তেকাল

চাঁদপুর শহরের নাজিরপাড়া নিবাসী এবং মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত প্রদর্শক আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
|আরো খবর
রোববার (৩০ আগস্ট ২০২৬) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে (৩১ আগস্ট) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (৩১ আগস্ট) বাদ আসর চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডস্থ গোরে গরিবা জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।
জনাব আব্দুল হান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। কলেজ প্রশাসনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।







