বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০০:২৫

চাঁদপুরে জেলা পুলিশের উদ্যোগে ৮ থানায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতা সভা

আব্দুল্লাহ আল মামুন
চাঁদপুরে জেলা পুলিশের উদ্যোগে ৮ থানায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতা সভা
চাঁদপুর সদর মডেল, হাইমচর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি মডেল ও কচুয়া থানায় পৃথকভাবে আয়োজিত র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুর জেলার আট থানায় একযোগে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।

চাঁদপুর সদর মডেল, হাইমচর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি মডেল ও কচুয়া থানায় পৃথকভাবে আয়োজিত র‍্যালি ও সভায় পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

র‍্যালিশেষে অনুষ্ঠিত সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়—পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়