প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০১:০০
চাঁদপুরের সকল থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও সভা
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের দৃঢ় অঙ্গীকার

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চাঁদপুর জেলার সকল থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শনিবার (২২ আগস্ট ২০২৬) চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানা, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি মডেল ও কচুয়া থানায় পৃথকভাবে এসব কর্মসূচি আয়োজন করা হয়।
র্যালি ও সভায় সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে তাদের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ডিসিকে/ এমজেডএইচ









