শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ২২:২১

অলিপুর সেবার আলো যুব সংগঠনের আত্মপ্রকাশ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব

----------খায়রুল হাসান বেনু

মাহবুব আলম লাভলু ও কামরুল হাসান রাব্বি।।
সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব

চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু বলেছেন, তরুণরা ঐক্যবদ্ধ হয়ে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বিকেলে মতলব উত্তরের অলিপুর সেবার আলো যুব সংগঠনের আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তরুণরা চাইলে সমাজের অনেক ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারে। আমি আশা করি, সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে দল-মত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করবে এবং মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অনাচারের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ করবে।

অলিপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নূরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও অলিপুর সেবার আলো যুব সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মো. জনি সিকদার, উপদেষ্টা মো. হারুন অর রশিদ,

ভারপ্রাপ্ত সভাপতি (সহ-সভাপতি) ইসমাইল হোসেন বেপারী, সমাজসেবক আবু হাসান নান্টু মাস্টার, মিজানুর রহমান ফয়সাল তালুকদারসহ অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অলিপুর সেবার আলো যুব সংগঠনের প্রধান উপদেষ্টা মো. জনি সিকদার ৬১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেন।

অনুষ্ঠানে অসহায় ৫২ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানশেষে ফিতা কেটে সংগঠনের উদ্বোধন করেন খায়রুল হাসান বেনুসহ অতিথিবৃন্দ। সংগঠন, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

ছবি: অলিপুর সেবার আলো যুব সংগঠনের কার্যলয় উদ্বোধন করছেন খায়রুল হাসান বেনু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়