সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২২:০৭

জেলা শিল্পকলা মঞ্চে 'স্বপ্ন-দুঃস্বপ্ন' নাটকের প্রদর্শনী সোমবার

অনলাইন ডেস্ক
জেলা শিল্পকলা মঞ্চে 'স্বপ্ন-দুঃস্বপ্ন' নাটকের প্রদর্শনী সোমবার

সোমবার (১৭ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগী সদস্য ‘স্বরলিপি নাট্য গোষ্ঠী’র নতুন নাটক ’স্বপ্ন-দুঃস্বপ্ন’ মঞ্চায়িত হতে যাচ্ছে। এম আর ইসলাম বাবুর রচনা ও নির্দেশনায় নাটকটি সন্ধ্যা ৭টায় শুরু হবে।

সংক্ষিপ্ত নাট্যরূপ :

উন্নত জীবনের প্রত্যাশায় বাংলাদেশ থেকে কিছু মানুষ অবৈধ উপায়ে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে তারা মুখোমুখি হয় নানামুখী সংকট ও প্রতিকূলতার। একপর্যায়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ছোট একটি নৌকা দিক হারিয়ে গহীন সমুদ্রে ভেসে যায়। ট্র্যাজেডির শেষ পর্যায়ে একজন ব্যতীত নৌকার প্রতিটি যাত্রী একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে। একমাত্র জীবিত উদ্ধারপ্রাপ্ত ব্যক্তিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে নাটকের মূল পটভূমি।

নাটকটি উপভোগ করার জন্য সর্বসাধারণকে বিনীত আহ্বান জানিয়েছেন স্বরলিপি নাট্যগোষ্ঠীর সভাপতি এম আর ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক শেখ আল মামুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়