প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০১:০৬
রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
|আরো খবর
বুধবার (৫ আগস্ট ২০২৬) বিদ্যালয়ের মিলনায়তনে কোরআন তিলওয়াতর মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কর্মসূচির মধ্যে ছিল কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহপরানের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক মো. আকবর হোসেন শাহিনের পরিচালনায় বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান চৌধুরী ও সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মো. ছিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, "জুলাই আন্দোলনকে আমাদের সবসময় বুকে ধারণ করতে হবে। এই আন্দোলনে দেশের সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করেছেন এবং সবার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। '২৪-এর আন্দোলনের পূর্বেও বাংলাদেশের মানুষের নানা সংগ্রামের ইতিহাস রয়েছে; সেই ইতিহাসের সঙ্গে এখন '২৪-এর আন্দোলনও যুক্ত হলো।"
বক্তারা আরও বলেন, "ছাত্র-জনতার এই ত্যাগকে কাজে লাগিয়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়ার শপথ নিতে হবে।"
ডিসিকে/ এমজেডএইচ








