প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৩:৪৬
রামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেলে জিয়া অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন। তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শহীদদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন (জিএস মনোয়ার), সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুর রহিম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সতু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, সাবেক সদস্য সচিব মিয়া আলমগীর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কবির হোসেন পাটওয়ারী, আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার ও যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু, সদস্য সচিব রাকিব হাসান এবং জেলা ছাত্রদল নেতা মুন্নাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।







