প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৩:০৪
নারায়ণপুর ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
|আরো খবর
- চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ‘বিজয়ের দৌড়’ ও আলোচনা সভা
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ‘তারুণ্যের প্রত্যয় ২০২৪’
- ঐতিহাসিক ৫ আগস্ট আজ : ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে ’র দ্বিতীয় বার্ষিকী চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও দিনব্যাপী নানা কর্মসূচি
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহমদের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক উত্তম দাস। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিচারকদের মূল্যায়নে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেশের জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হক।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন বলেন, “জুলাই গণঅভ্যুত্থান এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। এ সংগ্রামের ফসল ধরে রাখার দায়িত্ব ছাত্রসমাজের। কারণ দেশের প্রতিটি কল্যাণমূলক কাজে ছাত্রদের অবদান অনস্বীকার্য।”
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনসহ শিক্ষকবৃন্দ।








