সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৪:৫৯

নজরুল বর্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।।
নজরুল বর্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

জাতীয় কবি কাজী নজরুলের স্মরণে চাঁদপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপনে চাঁদপুর সাহিত্য পরিষদের ১০টি বর্ণাঢ্য কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৩ আগস্ট ২০২৬) সকাল ১১টায় চাঁদপুর সদরের হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ভেষজ চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারীর সভাপতিত্বে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা আক্তার, মিজানুর রহমান, রেহেনা আক্তার, শওকত হোসেন, আফসার খান, জুলহাস হোসেন, লিটন মজুমদার, অপু চন্দ্র, হাসান আহমেদ, রোকসানা আক্তার ও সাফায়েত হোসেন।

চাঁদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নজরুলবিষয়ক জিজ্ঞাসার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তারা আলোচনা করেন। অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়িত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাপনী ঘোষণা করেন সংগঠনের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারী।

উল্লেখ্য, নজরুল বর্ষ উদযাপনে চাঁদপুর সাহিত্য পরিষদের ১০টি আয়োজনের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও উপহার, কবি নজরুলবিষয়ক কুইজ, প্রীতি বিতর্ক প্রতিযোগিতা, সেরা শিক্ষার্থী পুরস্কার, ‘জানা-অজানা নজরুল’ শীর্ষক লিফলেট বিতরণ, নজরুলবিষয়ক ফেস্টুন ও বই বিতরণ, ক্রোড়পত্র প্রকাশ, নজরুলবিষয়ক সেমিনার এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়