মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২০:২৩

হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব
হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসবে শিক্ষার্থীদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যরা। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফল উৎসবের মাধ্যমে আমরা দেশি ও বিদেশি ফলের পরিচিতি এবং পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারি। আমরা যারা অভিভাবক রয়েছি, তারা আমাদের সন্তান ও শিক্ষার্থীদের সচেতন করবো। তাদের মাঝে দেশীয় ফলের পুষ্টিগুণ তুলে ধরবো।

তিনি বলেন, আমাদের সন্তানেরা যে হারে জাংক ফুড গ্রহণ করছে, তা ভবিষ্যতের জন্যে অশনি সংকেত। কারণ, অতিরিক্ত জাংক ফুড গ্রহণের ফলে শরীরে স্থূলতা, হজমে সমস্যাসহ আমরা নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছি। তাই আমরা দেশীয় ফল গ্রহণ করবো এবং শিশুদের ফল গ্রহণে উৎসাহিত করবো।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ইউআরসির ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াছ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার ও বিদ্যালয়ের সহসভাপতি কাজী জিয়াউর রহমান।

সহকারী শিক্ষক আবু সাঈদ সুমনের সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মুনতাহা তাসনিম রুহি। পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. বেলাল হাসান।

ফল উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসাইন চৌধুরী, পালিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল বাশার সাইফুল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শারমিন আক্তার, ইমরান হোসেন, উম্মে ছালমা, সালমা আক্তার, ফারুক হোসেন বাদল, আবুল কাশেম ও মোহাম্মদ মাহবুবুল আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়