রবিবার, ২৬ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৫:৫০

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলুর ইন্তেকালে জেলা বিএনপির শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলুর ইন্তেকালে জেলা বিএনপির শোক প্রকাশ

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাহাবুব আনোয়ার বাবলু আর নেই। গত রাত ১ টার সময় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​মাহাবুব আনোয়ার বাবলুর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম।

গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, "মরহুম মাহাবুব আনোয়ার বাবলু ছিলেন দলের এক অনন্য ও নিবেদিতপ্রাণ নেতা। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শনের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন।"

​নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন যে, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে মাহাবুব আনোয়ার বাবলু সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তাঁর এই প্রয়াণে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হযরত আলী ঢালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির শীর্ষ নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়