সোমবার, ২০ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ২১:১০

স্ত্রী হত্যার বিচার চেয়ে স্বামীর আকুতি

. মো.মঈনুল ইসলাম কাজল।।
স্ত্রী হত্যার বিচার চেয়ে স্বামীর আকুতি

স্ত্রী রিগান আক্তার মীমের হত্যাকারীদের বিচার দাবি করে আকুতি জানিয়েছেন স্বামী সাইফুল আলম। সুন্দর সাজানো গোছানো সংসারে হঠাৎ আকাশ ভেঙ্গে পড়েছে। ব্যবসার কারণে গাজীপুরে অবস্থান করার সময় ফোনে জানতে পারেন তার স্ত্রী আর বেঁচে নেই। বাড়িতে এসে স্ত্রীর শোকের পাশাপাশি দু অবুঝ সন্তান নিয়ে বিপাকে পড়েছেন সাইফুল আলম।

রোববার (১৯ জুলাই ২০২৬) বিকেলে কান্নাজড়িত কণ্ঠে তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে। তিনি জানান, তিন ভাইয়ের সংসার ছিলো হাসি-আনন্দে ভরপুর। কিন্তু কখন কীভাবে সুখের সংসারে ঘুনে ধরেছে তা টের পাননি তারা। ব্যবসা ও চাকুরির সুবাদে তিন ভাই শাহরাস্তির বাইরে অবস্থান করায় দু পুত্রবধূই সামলাতেন সংসার। কিন্তু তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কের অবনতি কখনও বুঝতে পারেননি তিন ভাই। সাইফুল আলম তার স্ত্রীর খুনি মীনার ফাঁসি ও হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যদেরও বিচার দাবি করেন। সাইফুল আলমের ধারণা, এ হত্যাকাণ্ডের সাথে আরো কেউ জড়িত থাকতে পারে। তিনি পুলিশের যথাযথ তদন্ত দাবি করেন। তিনি বলেন, আমি মানসিকভাবে ভেঙ্গে পড়েছি, আপনারা আমার অবস্থা বুঝতে পারছেন। আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি। তিন মাস বয়সী শিশু সন্তানটিকে তার নানীর কাছে পাঠিয়ে দিয়েছি। আড়াই বছর বয়সী মেয়েকে নিয়ে আমি বেঁচে আছি। আমি আমার স্ত্রীর হত্যার বিচার চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়