শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০১:৪৫

চাঁদপুর প্রবাহের রজতজয়ন্তীতে সম্মাননা পেলেন যাঁরা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুর প্রবাহের রজতজয়ন্তীতে সম্মাননা পেলেন যাঁরা

দৈনিক চাঁদপুর প্রবাহের রজতজয়ন্তীতে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দৈনিক চাঁদপুর প্রবাহের রজতজয়ন্তীতে বিভিন্ন ক্যাটাগরিতে অনেককেই সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সম্মাননাপ্রাপ্তদের তালিকা নিম্নরূপ--

রজতজয়ন্তী গুণীজন সম্মাননা

১. চিত্রশিল্পী মনিরুল ইসলাম। আন্তর্জাতিক অঙ্গনে চাঁদপুরের মুখ উজ্জ্বল করার স্বীকৃতিস্বরূপ। ২. ড. আলমগীর কবির পাটওয়ারী। শিক্ষা বিস্তার ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায়। ৩. ডা. মোবারক হোসেন চৌধুরী। চিকিৎসা সেবায় অনন্য অবদান রাখায়। ৪. মো. সেলিম খান। চাঁদপুরের একমাত্র রপ্তানীনির্ভর গার্মেন্টস-এর মালিক। চাঁদপুর থেকে উৎপাদিত পণ্য রপ্তানী করে উল্লেখযোগ্য পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনের স্বীকৃতিস্বরূপ। ৫. মো. জসিম উদ্দিন শেখ। সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন। বাংলাদেশের সমবায় আন্দোলনে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ।

রজতজয়ন্তী মরণোত্তর সম্মাননা

১. মরহুম কামরুজ্জামান চৌধুরী। পত্রিকার কোনো পদে না থেকেও যিনি ছিলেন পরম শুভাকাঙ্ক্ষী। ২. এ কে এম শফিক উল্যা সরকার। প্রবাহ প্রতিষ্ঠায় যাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও আত্মত্যাগ অসামান্য। ৩. মরহুম শাহ মোহাম্মদ মাকসুদুল আলম। যাঁর মেধাবী কলমে যাত্রা শুরু হয়েছিলো চাঁদপুর প্রবাহের

রজতজয়ন্তী বিশেষ সম্মাননা

১. গোলাম কবির চৌধুরী, চাঁদপুর প্রবাহের চরম ক্রান্তিলগ্নে ত্রাতার ভূমিকা পালনকারী। ২. মো. ওমর পাটওয়ারী। চাঁদপুর প্রবাহ প্রতিষ্ঠায় নেপথ্য কুশীলব হিসেবে ভূমিকা রাখায়। ৩. নিলুফা আক্তার। চাঁদপুর প্রবাহের নিরবচ্ছিন্ন প্রকাশনায় অনন্য অবদান রাখায়। ৪. হাসান মাহমুদ। চাঁদপুর প্রবাহের নিয়মিত প্রকাশনায় ধারাবাহিক বিশেষ অবদান রাখায়।

রজতজয়ন্তী আজীবন সম্মাননা

১. কাজী শাহাদাত। চাঁদপুরের স্থানীয় সংবাদপত্রের বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ।

রজতজয়ন্তী সম্মাননা স্মারক

১. চাঁদপুর প্রেস ক্লাব। সাংবাদিকদের স্বার্থ সুরক্ষা ও ঐক্যবদ্ধ রাখার স্বীকৃতিস্বরূপ। ২. চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম। সাংবাদিক সংগঠনে অনন্য শৃঙ্খলা স্থাপন করায়। ৩. চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশন। ফটো সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও অনন্য প্ল্যাটফর্ম। ৪. আলম পলাশ। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ। ৫. আল-ইমরান শোভন। সাংবাদিকতায় অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ। ৬. জীবিকা ও বৃত্তি প্রকল্প (ড্যাফোডিল ফাউন্ডেশন)। যাকাতের অর্থের সর্বোৎকৃষ্ট ব্যবহারের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, শিক্ষার বিস্তার ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ। ৭. ইসলামী আন্দোলনের দাফন-কাফন টিম। করোনাকালে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ। ৮. আল-হিলাল ফাউন্ডেশন। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, ক্রীড়া ও মানবকল্যাণে অবদান রাখায়। ৯. রুহিদাস বণিক। চাঁদপুর জেলায় দীর্ঘ মেয়াদে সর্বোচ্চ ট্যাক্স প্রদানকারী। ১০. মো. হাবিবুর রহমান ও শাহজালাল মোল্লা। রেমিট্যান্স যোদ্ধা। ১১. মো. আবু ইউসুফ। রেমিট্যান্স যোদ্ধা। ১২. পাটওয়ারী নিউজ পেপার এজেন্সি। চাঁদপুর শহরে পত্রিকা বিপণনে নিরবচ্ছিন্ন অবদান রাখায়।

এ সকল সম্মাননার বাইরে পত্রিকাটির চাঁদপুর শহরে ও বিভিন্ন উপজেলায় কর্মরত প্রতিনিধিবৃন্দ, সাবেক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পত্রিকা বিক্রেতা, এমনকি বর্তমানে পত্রিকা অফিসে কর্মরতদের সহধর্মিণীদেরকেও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়