বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ২২:০১

‎কচুয়ায় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা শুরু

‎মো. নাছির উদ্দিন।।
‎কচুয়ায় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা শুরু

কচুয়া উপজেলার সাচার জগন্নাথ দেবের রথযাত্রা উপমহাদেশের মধ্যে দ্বিতীয় প্রসিদ্ধ তীর্থস্থান। প্রতি বছরের ন্যায় এবারও আষাঢ় মাসে সাচারের ঐতিহাসিক জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান শুরু হলেও তিথির কারণে অনেক সময় পিছিয়ে যায়। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) শ্রীশ্রী জগন্নাথদেবের ১৫৯তম সাচার রথযাত্রা অনুষ্ঠান উপলক্ষে ১ম রথ অনুষ্ঠিত হয়েছে এবং আগামী ২৩ জুলাই বৃহস্পতিবার শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠান ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে সম্পন্ন হবে। এ উপলক্ষে সাচার বাজারে বসেছে মাসব্যাপী মেলা।

‎ সাচার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং সাচার জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু এবং সাধারণ সম্পাদক বাসুদেব সাহা শ্রীশ্রী জগন্নাথদেবের ১৫৯তম সাচার রথযাত্রা অনুষ্ঠান উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া রথযাত্রাটি নির্বিঘ্নে পরিচালনা করতে সকলের সহযোগিতা চেয়েছেন।

‎জানা গেছে, কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের সাচার বাজারে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ ধাম। এটি ছিলো তৎকালীন জমিদার বাড়ি। পাশে ছিলো জমিদারদের রঙমহল ভবন। যা বর্তমানে স্মৃতি স্বরূপ দাঁড়িয়ে আছে। এ বাড়িতে বাস করতেন জমিদার স্বর্গীয় গঙ্গা গোবিন্দ সেন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন সাচার জগন্নাথ ধাম।

‎সাচারে জগন্নাথ দেবের রথটি স্বপ্নাদেশ মোতাবেক প্রাপ্ত নিম কাঠ দিয়ে তৈরি। প্রায় ৪০ ফুট উঁচু রথটির চারপাশে চার যুগের ভবিষ্যৎ বাণী চিত্রসহ খচিত ছিলো। সেই ঐতিহাসিক রথটি মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর হাতে ধ্বংস হলেও মূর্তি (বিগ্রহ)গুলো নষ্ট হয়নি। দীর্ঘকাল বাঁশ দিয়ে রথ নির্মাণ করে রথ উদযাপন হতো। চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম সাচারের ঐতিহাসিক জগন্নাথ দেবের রথটি মালয়েশিয়া থেকে নিম কাঠ সংগ্রহ করে পুনঃনির্মাণ করে দেন। এবারের রথ উদযাপন উৎসবেও তিনি সকল ভক্তের সাথে কুশল বিনিময় করবেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়