শনিবার, ২৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ২৩:০১

গোপাল জিউড় আখড়ার উল্টো রথযাত্রা সম্পন্ন

বাদল মজুমদার।।
গোপাল জিউড় আখড়ার উল্টো রথযাত্রা সম্পন্ন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চাঁদপুর শহরের নতুনবাজারস্থ শ্রী শ্রী গোপাল জিউড় আখড়া মন্দিরের উল্টো রথযাত্রা সম্পন্ন হয়েছে। উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

উল্টো রথযাত্রা উপলক্ষে শুক্রবার (২৪ জুলাই ২০২৬) মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনার আয়োজন করা হয়। পরে কুণ্ডের বাড়ি দুর্গা মন্দির থেকে সুসজ্জিত রথে শ্রী শ্রী গোপাল, জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ নিয়ে ভক্তরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রথযাত্রায় নারী-পুরুষ, শিশু ও বিভিন্ন বয়সের অসংখ্য ভক্ত অংশ নেন এবং হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন। রথটি পুনরায় গোপাল জিউড় আখড়া মন্দিরে এসে শেষ হয়।

রথযাত্রা ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় মন্দির কর্তৃপক্ষ, প্রশাসন, স্বেচ্ছাসেবক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, উল্টো রথযাত্রার মাধ্যমে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে প্রত্যাবর্তন করেন। এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই প্রতি বছরের রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটে।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডিএম শাহজাহান, ফেরদৌস আলম বাবু, শ্রীশ্রী গোপাল জিউড় আখড়া মন্দিরের সভাপতি অভিজিত রায়, সহ-সভাপতি চিররঞ্জন রায়, দিলীপ পাল, নিরঞ্জন পাল মনা, সাধারণ সম্পাদক বাপ্পী পাল, সাংগঠনিক সম্পাদক শম্ভু ভূষণ দত্ত, কোষাধ্যক্ষ দিলীপ পাল, মহিলা সম্পাদিকা সাবিত্রী ঘোষ, আইনশৃঙ্খলা সম্পাদক গৌতম ঘোষ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়