শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ২০:৩৫

দুই মহাপণ্ডিতের জমানায় এখন আমরা

মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চ আহ্বায়ক আব্দুল্যাহ আল জাবের

মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চ আহ্বায়ক আব্দুল্যাহ আল জাবের
ফরিদগঞ্জ ব্যুরো

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্যাহ আল জাবের বলেছেন, বাংলাদেশ বর্তমানে দুই মহাপণ্ডিতের জমানায় রয়েছে। এদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, গত ৮ মাসে নাকি দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। দেশের পরিস্থিতি এতো ভালো হইলে মিরাজ শেখ কই। অথচ দুই শতাধিক দিন পার হয়ে গেলেও আমাদের মিরাজ শেখের হদিস নেই। অন্যদিকে আইজিপি চাইছেন ক্রসফায়ারের অনুমতি। তার মানে পণ্ডিত স্বরাষ্ট্রমন্ত্রী সঠিক কথা বলেন নাই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। আরেক পণ্ডিত হলো আপনাদের জেলার বাসিন্দা শিক্ষামন্ত্রী। সারাদেশে প্রশ্নপত্র ফাঁস কীভাবে ঠেকাবেন তার কোনো ব্যবস্থা নাই। শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে আন্দোলন চলছে, তা বাস্তবায়নে কোনো ভূমিকা নাই। কিন্তু তিনি কোনো ব্যবস্থা না নিয়ে তিনি আছেন ট্র্যান্সজেন্ডার নিয়ে। তিনি যদি ট্র্যান্সজেন্ডার সম্পর্কে বুঝে কথা বলেন তাহলে আমরা তার পদ্যত্যাগ চাই। এভাবে দেশ চলতে পারে না। শহীদ হাদী সঠিক কথা বলতেন বলেই তাকে পৃথিবী থেকে বিদায় করে দেয়া হয়েছে। কিন্তু শহীদ হাদী এখানো কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে রয়েছেন। তার হত্যার বিচার অবশ্যই হতে হবে।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে ইনিকিলাব মঞ্চ মার্চ ফর ইনসাফ উপলক্ষে আয়োজিত সভায় তিনি একথা বলেন।

এর আগে মার্চ ফর ইনসাফের টিম ফরিদগঞ্জে পৌঁছলে ফরিদগঞ্জের ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্যাহ আল জাবেরসহ সকলকে স্বাগত জানান। পরে শহীদ হাদির বিচার দাবি করে মিছিল করেন তারা। এ সময়ে ইনকিলাব মঞ্চ ফরিদগঞ্জ, চাঁদপুর এবং কেন্দ্রেীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়