মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২০:২৩

সারা বাংলা '৮৮ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে তিনদিনব্যাপী কর্মসূচি

আলআমিন হোসাইন।।
সারা বাংলা '৮৮ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে তিনদিনব্যাপী কর্মসূচি
ক্যাপশন : সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে তিনদিনব্যাপী কর্মসূচির প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সেলিম সরকার। ছবি : আলআমিন হোসাইন

'সারা বাংলা '৮৮, সুখে-দুঃখে পাশাপাশি' স্লোগানকে ধারণ করে এসএসসি ১৯৮৮ ব্যাচ বন্ধুদের সংগঠন 'সারা বাংলা '৮৮ ফাউন্ডেশন' চাঁদপুর জেলা শাখা তিনদিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) শুরু হওয়া এ কর্মসূচি চলবে বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) পর্যন্ত।

কর্মসূচির মধ্যে রয়েছে : প্রয়াত ৮৮ বন্ধু ও তাদের বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ, ক্যানসার আক্রান্ত ৮৮ বন্ধুর ছেলেকে চিকিৎসা সহায়তা, আলোচনা সভা এবং কেক কাটা।

মঙ্গলবার সকালে চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুরের দারুল উলুম নিয়ামতিয়া মাদ্রাসায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের বন্ধু ও চাঁদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সেলিম সরকার বলেন, কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন প্রশংসনীয়। প্রয়াত বন্ধু ও তাদের বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনায় সবাই একত্রিত হওয়াও একটি মহৎ উদ্যোগ।

তিনি শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা অর্জনের আহ্বান জানান। তিনি বলেন, সরকার কোরআন শিক্ষার প্রসারে আন্তরিক। প্রতিটি মুসলিম সন্তানের শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখা উচিত। নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা-মা ও বড়দের প্রতি সম্মান প্রদর্শন এবং সুন্দর আচরণ করতে হবে।

সংগঠনের চাঁদপুর জেলা কো-অর্ডিনেটর জহির জায়েদুর রহমান জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন বন্ধুত্ব এবং মানবতাকে ধারণ করে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিগুলোও সেই ধারাবাহিকতার অংশ।

অনুষ্ঠানে মাদ্রাসার শতাধিক কোমলমতি শিক্ষার্থী উপস্থিত ছিলো। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের বন্ধু মুফতি আতাউল্লাহ খান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আবু রায়হান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের চাঁদপুর জেলা কো-অর্ডিনেটর জহির জায়েদুর রহমান। বক্তব্য রাখেন জয়েন্ট কো-অর্ডিনেটর আহমেদ কবির রিংকু ও বাহাউদ্দিন বাবলু।

উপস্থিত ছিলেন জয়েন্ট কো-অর্ডিনেটর মো. ইকবাল খান, আলমগীর হোসেন মনির, আজিজুর রহমান খোকা, আব্দুর রহমান খোকা, দেশক্ষত্রীয় শ্যাম, শম্ভুনাথ সাহা, তোফায়েল আহমেদ, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মনির হোসেন, দারুল উলুম নিয়ামতিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা তাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে উপস্থিত সবার মাঝে তবররুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়