প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৬:১৪
লালপুর বালুধূম উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাড. মো. কাইউম মোল্লা

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী লালপুর বালুধূম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সংগঠক ও শিক্ষানুরাগী অ্যাড. মোহাম্মদ কাইউম মোল্লা।
|আরো খবর
বুধবার (৮ জুলাই ২০২৬) মাধ্যমিক ও উচ্চ ম্যাধমিক শিক্ষা বোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক বিদ্যালয় পরিচালনার ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেন।
এ কমিটির অন্যরা হলেন : সদস্য সচিব কাওছার আহম্মদ (প্রধান শিক্ষক), শিক্ষক প্রতিনিধি
আবু নোমান মো. ছাইয়েদুর রহমান ও অভিভাবক প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম।এক প্রতিক্রিয়ায় অ্যাড. মোহাম্মদ কাইউম মোল্লা বলেন, আমার প্রাণের বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় চাঁদপুর-৩ নিবাচনী আসনের সংসদ সদস্য জননেতা শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া বিদ্যালয়ের সকল শ্রদ্ধেয় শিক্ষক, সাবেক ও বতমান শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ, বিদ্যালয়ের শুভানুধ্যায়ী সহ সকল স্বেচ্ছাসেবী ও সুশীল সমাজের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো। মহান আল্লাহতায়ালা যেন আমাকে সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করেন--সেজন্যে সকলের নিকট দোয়া চাইছি।
অ্যাড. মো. কাইউম মোল্লা মধ্য বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং মধ্য বিষ্ণুপুর মর্নিং বার্ড কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।








