শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১২:৫৫

কচুয়ার ধামালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাজহারুল ইসলাম

অনলাইন ডেস্ক
কচুয়ার ধামালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাজহারুল ইসলাম

চাঁদপুরের কচুয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের ধামালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন একই এলাকার কৃতী সন্তান মো. মাজহারুল ইসলাম। তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ প্রফেসর খোরশেদ আলমের ছোট ভাই। বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৬) বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সভায় স্থানীয় অভিভাবকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মো. মাজহারুল ইসলামকে পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। মো. মাজহারুল ইসলাম হাজী মো. আবদুর রহিম ও সালেহা বেগমের ছোট সন্তান। তিনি ধামালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসীসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সভাপতি নির্বাচিত হওয়ার পর মো. মাজহারুল ইসলাম বলেন, এই দায়িত্ব সামাজিকভাবে অবদান রাখার একটি সুযোগ তৈরি করে দিয়েছে। স্থানীয় অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতায় এবং মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন ভাইয়ের পরামর্শে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

আরো খবর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়