বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ২১:৪০

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের চাঁদপুর ক্যাম্পাসে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের চাঁদপুর ক্যাম্পাসে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই ২০২৬) কলেজ অডিটোরিয়ামে এক অনাড়ম্বর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের কৃতী শিক্ষার্থীদের তাদের চমৎকার ফলাফলের জন্যে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সাথে শিক্ষার্থীদের চমৎকার ফলাফলে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ অভিভাবকদের হাতে উপহার হিসেবে বৃক্ষের চারা তুলে দেয়া হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল হেলাল। তিনি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক মানোন্নয়ন, নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিতকরণ এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক মো. নূর রায়হান। অনুষ্ঠানে কলেজের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাবেশে সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানের সার্বিক সাফল্যের ধারা অব্যাহত রাখতে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়