প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ২০:৩৬
আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য হলেন মুফতি মাছুম বিল্লাহ্ বাগদাদী

অরাজনৈতিক সংগঠন 'আহলে সুন্নাত ওয়াল জামা'আত' কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন আল্লামা মুফতি মুহাম্মদ মাছুম বিল্লাহ্ বাগদাদী।
|আরো খবর
তিনি হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল দরবার শরীফের পীর আলহাজ্ব হযরতুল আল্লামা মোহাম্মদ হেদায়েত উল্লাহ আল-ক্বাদেরী (মা.জি.আ.)'র বড় সন্তান।
মুফতি মুহাম্মদ মাছুম বিল্লাহ্ বাগদাদী চাঁদপুর সদর উপজেলার দাসাদী ডিএসআইএস স্নাতকোত্তর কামিল (এমএ) মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে কর্মরত। তিনি ইরাকস্থ মুসতানছারিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় বাগদাদ-ইরাক থেকে ডিপ্লোমা ইন অ্যারাবিক কোর্স সম্পন্ন করেন। এছাড়া তিনি বিএ অনার্স, এমএ, এমএম, এমএফ ডিগ্রি সম্পন্ন করেন। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও ঢাকাস্থ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-এর এমফিল গবেষক। তিনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার জিহাদিয়া মুজাদ্দেদীয়া দরবার শরীফের পীর আলহাজ্ব হযরতুল আল্লামা আব্দুল বারী জিহাদী আল-মুজাদ্দেদী রাহমাতুল্লাহি আলাইহির জামাতা। তিনি এই পদপ্রাপ্তিতে মহান আল্লাহর শোকরিয়া আদায় করে সুন্নীয়তের আদর্শ প্রচার-প্রসারে সকলের সহযোগিতা কামনা করেন।







