সোমবার, ০৬ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৯:৪৩

সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার।।
সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া

সাহিত্য একাডেমি, চাঁদপুরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একাডেমির প্রয়াত প্রতিষ্ঠাতাকালীন সদস্য, সাধারণ সদস্য এবং অন্য সদস্যদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই ২০২৬) বাদ আসর চাঁদপুর শহরের জোড়পুকুরপাড়স্থ বায়তুল ফালাহ জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশ, জাতি এবং সাহিত্য একাডেমির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমির সহ-সভাপতি ও প্রতিষ্ঠাকালীন সদস্য আবদুল্লাহিল কাফী, একেএম সলিম উল্লাহ,

পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, নির্বাহী সদস্য মোখলেছুর রহমান ভূঁইয়া ও উজ্জ্বল হোসাইন, সাধারণ সদস্য আবদুল গনি, মুহাম্মদ হানিফ, ইমরান শাকির ইমরুসহ একাডেমির অন্য সদস্যবৃন্দ এবং স্থানীয় মুসল্লিরা।

মিলাদ শেষে মসজিদের ইমাম বিশেষ দোয়া পরিচালনা করেন। তিনি একাডেমির প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন এবং সাহিত্য একাডেমির ধারাবাহিক অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণের জন্যে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়