শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ২০:৪৯

চর্যাপদ সাহিত্য একাডেমির লেখক সম্মেলন

পুরস্কার গ্রহণ করলেন ছয়জন

অনলাইন ডেস্ক
চর্যাপদ সাহিত্য একাডেমির লেখক সম্মেলন

নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো চর্যাপদ সাহিত্য একাডেমির লেখক সম্মেলন-২০২৬। ৮ম বর্ষে পর্দাপণ উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। শুক্রবার (১০ জুলাই ২০২৬) সকালে চাঁদপুর শহরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, প্রখ্যাত কবি ও গবেষক আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুরের সাহিত্য অঙ্গন অনেক শক্তিশালী। চর্যাপদের এবারের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা দেখে বুঝেছি কতোটা নিখুঁতভাবে পুরস্কার প্রদান করা হয় এখানে।

তিনি আরও বলেন, সাধারণত আমাদের দেশের সাহিত্য অঙ্গনের মানুষগুলোর মধ্যে রাজনৈতিক বাড়াবাড়ির কারণে চর্চার জায়গাটা দিন দিন নিরস হয়ে পড়ছে। এই সংকট কাটিয়ে ওঠা জরুরি।

সম্মানিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন চাঁপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও জলছবি সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

অনুষ্ঠানে দেশের ৬ বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দেয়া হয় চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২৫ ও ২০২৬। কবিতায় রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান, শিশুসাহিত্যে এনায়েত রসুলের হাতে ২০২৫ এবং কবিতায় জরিনা আখতার, প্রবন্ধসাহিত্যে প্রণব মজুমদার ও নাটকে মোস্তফা কামাল যাত্রার হাতে ২০২৬-এর চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া নারী শিক্ষার উন্নয়ন ও সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত হন ইয়ূথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর অ্যাড. আলেয়া বেগম লাকী।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে ও মহাপরিচালক রফিকুজ্জামান রণির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক শিউলী মজুমদার। শংসাপত্র পাঠ করেন জয়ন্তী ভৌমিক, আইরিন সুলতানা লিমা, কামরুন্নাহার বিউটি, পিএম বিল্লাল, মিজানুর রহমান স্বপন ও ঐশী ঘোষ। কবিতা আবৃত্তি করেন দিপান্বিতা দাস, নাজমুল ইসলাম, প্রাপ্তি এবং রাসেল ইব্রাহীমসহ অনেকে।

দিলীপ ঘোষের হাওয়াইন গিটার, বেলাল শেখের বাঁশি ও বাচিকশিল্পীদের আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়