রবিবার, ০৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০১:৩৫

নবজাতকের জন্ম দিলেন এক তরুণী।। মিলেনি বাবার পরিচয়

কবির হোসেন মিজি
নবজাতকের জন্ম দিলেন এক তরুণী।। মিলেনি বাবার পরিচয়

ক'দিন ধরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের আশপাশে ঘোরাঘুরি করা মানসিক ভারসাম্যহীন এক তরুণী হাসপাতালেই একটি সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও নবজাতক উভয়েই চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ রয়েছেন।

জানা যায়, গত ক'দিন ধরে একই পোশাকে এই তরুণীকে হাসপাতালের আঙিনায় ঘোরাফেরা করতে দেখা যায়। হাসপাতালের নার্স ও চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করার চেষ্টা করলেও মানসিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি।

শুক্রবার (৩ জুলাই ২০২৬) রাতে ওই তরুণী হাসপাতালের ভেতরে প্রবেশ করলে কর্মরত নার্স ও চিকিৎসকরা তাকে দ্রুত গাইনি বিভাগে নিয়ে যান। সেখানে তিনি একটি ফুটফুটে নবজাতক সন্তানের জন্ম দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসূতি ও নবজাতক বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং দুজনই সুস্থ আছেন। তবে প্রসবের পরও ওই তরুণীর কাছ থেকে তার পরিচয়, ঠিকানা কিংবা নবজাতকের পিতার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। মানসিক অবস্থার কারণে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না।

শনিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিষয়টি জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। মা ও নবজাতকের নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাদেরকে হাসপাতালের একটি কেবিনে রাখা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান বলেন, মা ও নবজাতক দুজনই হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন। মানবিক দিক বিবেচনায় তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। কেউ তাদের পরিচয় সম্পর্কে জানলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, নবজাতকের ভবিষ্যৎ লালন-পালনের বিষয়ে জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের শিশু কল্যাণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়