রবিবার, ০৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০০:০২

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএমসির সভাপতিদের সাথে মতবিনিময় সভায় শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

শিক্ষাক্ষেত্রে কোনো আপস নেই, শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থ সবার ঊর্ধ্বে

চৌধুরী ইয়াসিন ইকরাম
শিক্ষাক্ষেত্রে কোনো আপস নেই, শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থ সবার ঊর্ধ্বে
ক্যাাপশন : চাঁদপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি। ছবি : ইয়াসিন ইকরাম।

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকস্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি)-এর সভাপতিদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই ২০২৬) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামউপজেলা প্রশাসন, চাঁদপুর সদর এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমার কাছে প্রতিনিয়ত অনেক সাধারণ মানুষ তাদের নানা সমস্যা নিয়ে আসেন। এর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকও বিভিন্ন বিষয়ে বিশেষ করে বদলি সংক্রান্ত বিষয় নিয়ে আমার কাছে আসেন। তবে আমি শুরু থেকেই বলে আসছি, শিক্ষক বদলির বিষয়ে কেউ আমার কাছে আসবেন না। কারণ, এ বিষয়ে আমি কোনো ধরনের সুপারিশ করতে চাই না এবং করবো না।

আপনারা সরকারের সঙ্গে শর্তসাপেক্ষে দায়িত্ব পালনের অঙ্গীকার করে চাকরিতে যোগদান করেছেন। তাই সরকার যেখানেই দায়িত্ব দেবে, সেখানেই আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। বদলি হবে যোগ্যতা, কর্মদক্ষতা ও মেধার ভিত্তিতে। ইতোমধ্যে অনেকের বদলি হয়েছেন, কিন্তু সেখানে আমার কোনো ধরনের সম্পৃক্ততা ছিলো না। সবাই নিজ নিজ যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতেই দায়িত্ব পেয়েছেন।

তিনি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বর্তমান সরকার এ বছর শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দের সুফল অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাবে। কারণ, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড এবং প্রাথমিক শিক্ষা সেই মেরুদণ্ডের ভিত্তি। আপনারাই সেই ভিত্তি নির্মাণের কারিগর। তাই শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো মনে করে পাঠদান করতে হবে।

অনেকেই আমার কাছে অভিযোগ করেছেন, কোনো কোনো প্রতিষ্ঠানে সমন্বয়ের অভাব রয়েছে। আবার কেউ কেউ রাজনৈতিক পরিচয়ের অভিযোগও তুলেছেন। কিন্তু আমি মনে করি, শিক্ষার ক্ষেত্রে কোনো আপসের সুযোগ নেইশিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থ সবার ঊর্ধ্বে।

আমি চেষ্টা করেছি বিভিন্ন স্কুল-কলেজ, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোর পরিচালনা কমিটিতে স্থানীয় শিক্ষিত, স্নাতক পাস ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্পৃক্ত করতে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছাতে পারিনি। আমাদের শিক্ষার মান আরও উন্নত করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সংঘটিত হলে প্রধান শিক্ষকরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন।

তিনি আরও বলেন, আমরা যেমন নিজেদের ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও নিজেদের প্রতিষ্ঠান হিসেবে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে হবে। শুধু পরিচ্ছন্নকর্মীর ওপর নির্ভর না করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করতে হবে।

শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপরও সমান গুরুত্ব দিতে হবে। কারণ, এসব কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সৃজনশীলতাপড়াশোনায় মনোযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন বাড়াতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমাস্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিভিন্ন প্রশাসনিক, শিক্ষা ও রাজনৈতিক ব্যক্তিত্ব

মতবিনিময় সভায় চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এসএমসি সভাপতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমের সার্বিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়