মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০২:১৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে

বাবুরহাটে আড়াই শ' দোকানবিশিষ্ট চারতলা জেলা পরিষদ মার্কেট নির্মাণের উদ্যোগ

আব্দুল্লাহ আল মামুন
বাবুরহাটে আড়াই শ' দোকানবিশিষ্ট চারতলা জেলা পরিষদ মার্কেট নির্মাণের উদ্যোগ
ছবি : প্রতীকী

চাঁদপুরের ঐতিহ্যবাহী বাবুরহাট বাজারে দীর্ঘদিনের প্রত্যাশিত জেলা পরিষদ মার্কেট নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে। সোমবার (২৯ জুন ২০২৬) চাঁদপুর জেলা পরিষদের বাজেট সভায় এ বিষয়ে আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাজেট সভায় সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের এক প্রশ্নের জবাবে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম বাবুরহাটে আধুনিক মার্কেট নির্মাণে জেলা পরিষদের আন্তরিক আগ্রহ ও সদিচ্ছার কথা তুলে ধরেন।

পরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন সরদার জানান, বাবুরহাট বাজারে জেলা পরিষদের প্রায় এক একর জমির ওপর প্রায় ২৫০টি দোকানসমৃদ্ধ একটি আধুনিক চারতলা মার্কেট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি দু ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে দোতলা ভবন নির্মাণ করা হবে এবং পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে ভবনটি চারতলায় উন্নীত করা হবে।

তিনি আরও জানান, প্রকল্পের প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ প্রায় সম্পন্ন হয়েছে। সবকিছু অনুকূলে থাকলে আগামী ১৫ দিনের মধ্যেই বিশেষজ্ঞ দল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবে। এরপর আগামী আগস্ট মাস থেকেই বহুল প্রতীক্ষিত বাবুরহাট জেলা পরিষদ মার্কেট নির্মাণের কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বাবুরহাট বাজারে জেলা পরিষদের আধুনিক মার্কেট নির্মাণ নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা ও পরিকল্পনা হয়েছে। তবে এবার প্রকল্পটি বাস্তবায়নের দিকে দৃশ্যমান অগ্রগতি হওয়ায় ব্যবসায়ী ও স্থানীয় জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত এ মার্কেট নির্মিত হলে বাবুরহাট বাজারের ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত হবে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে পড়বে ইতিবাচক প্রভাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়