শনিবার, ২৭ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ২১:১০

হানারচরে কিশোর গ্যাং ও মাদকবিরোধী সভায় পুলিশ সুপার

মাদক নির্মূল করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে

মাদকসেবী ও মাদক কারবারিদের এক সপ্তাহের আল্টিমেটাম

অনলাইন ডেস্ক
মাদক নির্মূল করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে

চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেছেন, যারা মাদক সেবন করে এবং মাদক বিক্রি করে তারা পুলিশের খাতায় মাদকসেবী, মাদক কারবারি হলেও তার আগে তারা আপনাদের ভাই, আপনাদের প্রতিবেশী কিংবা আপনাদের সন্তান। সে জন্যে মাদক নির্মূল করতে হলে সকলের সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টা থাকতে হবে।

শনিবার (২৭ জুন ২০২৬) বিকেলে হানারচর ইউনিয়নের জনগণ কর্তৃক আয়োজিত কিশোর গ্যাং ও মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, পুলিশ প্রশাসন থাকতে এ এলাকায় মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজ থাকতে পারবে না।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. শফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।

হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার আহমদ গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন টেলু বেপারীর সঞ্চালনায় চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, একসময় হানারচর ইউনিয়নে চোর ডাকাত ছিলো। তাদেরকে কঠিনভাবে দমন করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের জন্যে এক সপ্তাহ সময় নির্ধারণ করা হলো। তারা যদি সে পথ থেকে ফিরে না আসে, তাহলে কঠোরভাবে নির্মূল করা হবে।

কিশোর গ্যাং ও মাদকবিরোধী এই আলোচনা সভা সফল করতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারণ এতে অংশ নেন।

সূত্র : পুলিশ মিডিয়া সেল, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়