মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ২০:১৬

কচুয়ায় হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণ

বিশেষ প্রতিনিধি।।
কচুয়ায় হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণ
কচুয়ায় আদালতের আদেশ অমান্য করে ভাংচুর ও ঘর নির্মাণের একাংশ।

কচুয়ার গোহট উত্তর ইউনিয়নের বড়তুলাগাঁও গ্রামে হাইকোর্টের নিষেধাজ্ঞা (স্থিতাবস্থা) অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ওই গ্রামের চেনের বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের স্ত্রী খোদেজা বেগম জানান, আমাদের একই বাড়ির পাশের ঘরের আবু জাফর বাচ্চু ও আবু বকর দুলাল রোববার (২১ জুন ২০২৬) রাতের অন্ধকারে আমাদের অনুপস্থিতিতে দলবল নিয়ে আমার দখলীয় জায়গার ঘর ও বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে আম, কাঠাল, লিচু, পেঁপে মাল্টা, পেয়ারা ইত্যাদি ফলদ গাছ কেটে ফেলে এবং নতুন করে টিনের চাল দিয়ে ঘর নির্মাণ করে। আমি আমার মেয়েকে নিয়ে ৫০ বছর যাবত এ জায়গায় বসবাস করে আসছি। বাড়ির ৯৫নং হালে ১৪৮নং বড় তুলাগাঁও মৌজার সিএস ৩৩ আরএস ৫০ ও ১৪০ নং খতিয়ানভুক্ত ৩৫৫ হালে ৬৭০ দাগে ৬.৫ শতকের অন্দরে দক্ষিণ অংশে এক শতক ও সাবেক ৩৫৯ হালে ৬৭১ দাগের ১৮ শতকের অন্দরে দক্ষিণ অংশে ১ শতকসহ মোট দুই শতক জায়গা নিয়ে ২০১৯ সাল থেকে মোকদ্দমা চলে আসছে।

ভুক্তভোগী খোদেজা আরো জানান, চলতি বছরের ৭ জুন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিজ্ঞ বিচারক খায়রুল আলম ও একেএম রবিউল হাসান ওই জায়গায় এক বছরের জন্যে স্থিতাবস্থা (স্টে অর্ডার) আদেশ প্রদান করেন। বিবাদীগণ আইন অমান্য করে গায়ের জোরে মহামান্য হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ অগ্রাহ্য করে দলবল নিয়ে আমার ঘর ভাংচুর করে নতুন ঘর নির্মাণ করে।

আইন অমান্য করে বিবাদী আবু বজর দুলাল ও আবু জাফর বাচ্চু আমার ফলদ আম, কাঁঠাল ও পেঁপে গাছ কেটে ফেলে এবং ঘর ভেঙ্গে ওই জায়গায় নতুন ঘর নির্মাণ করে। তারা আমার বহু বছরের পুরানো সীমানা প্রাচীরও ভেঙ্গে ফেলে। আমি প্রশাসনের কাছে আইন অমান্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

চেনের বাড়ির বাসিন্দা প্রবীণ ব্যক্তি শাহজাহান বলেন, কোর্টের আদেশ সামান্য করে রাতের অন্ধকারে ঘর ও দেয়াল ভাংচুর, গাছ কেটে ফেলা ও নতুন ঘর নির্মাণ খুবই দুঃখজনক। এ ঘটনার উপযুক্ত বিচার হওয়া উচিত ।

বিবাদী আবু বকর দুলাল ও আবু জাফর বাচ্চু ভাংচুর ও নতুন করে ঘর নির্মাণের সত্যতা স্বীকার করে বলেন, উচ্চ আদালতের রায়ের ব্যাপারে আমাদের জানা নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়