বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২১:১৯

মতলবে অদক্ষ চালক, লাইসেন্স ও ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে মানববন্ধন

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে অদক্ষ চালক, লাইসেন্স ও ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে মানববন্ধন

ফিটনেস ও লাইসেন্সবিহীন বাস এবং অদক্ষ চালক দিয়ে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে চলাচলকারী দূরপাল্লার বাসগুলোর বিরুদ্ধে মানববন্ধন করেছে মতলবের সচেতন সমাজ।

বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা সদরের পানির ট্যাংকি এলাকায় অটোগাড়ি মালিক ও ড্রাইভার কল্যাণ সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন অটোগাড়ি মালিক ও ড্রাইভার কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আনসার উদ্দিন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান।

মানববন্ধনে বক্তারা বলেন, "বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে দুর্ঘটনায় পঙ্গুত্ব ও প্রাণহানি রোধ করতে হলে অদক্ষ চালক ও হেলপার দিয়ে ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধ করতে হবে। এই সড়কে চলাচলকারী জৈনপুর পরিবহন, জৈনপুর এক্সপ্রেস ও মতলব এক্সপ্রেস নামের বাসগুলোর চালকদের বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো উচিত। সড়কের বাঁকগুলোতে চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটছে। এসব বিষয়ে আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই, নতুবা অদক্ষ চালক ও হেলপার দিয়ে ফিটনেসবিহীন বাস সড়কে চলাচল করতে দেওয়া হবে না।"

মানববন্ধনে কল্যাণ সমিতির সহ-সভাপতি শাহজালাল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবু, কোষাধ্যক্ষ আক্তার হোসেনসহ মতলব দক্ষিণ উপজেলায় চলাচলকারী অটোগাড়ির মালিক, চালক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (৫ আগস্ট ২০২৬) মতলব-বাবুরহাট সড়কের রালদিয়া এলাকায় জৈনপুর পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হন।

-

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়