বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২৩:০১

চাঁদপুর সরকারি মহিলা কলেজে গণঅভ্যুত্থান দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি।।
চাঁদপুর সরকারি মহিলা কলেজে গণঅভ্যুত্থান দিবস উদযাপন

চাঁদপুর সরকারি মহিলা কলেজ গণঅভ্যুত্থান দিবস পালন করেছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) ভোর ৬টা ১ মিনিটে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় । সকাল ৮টায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ৯টায় জুলাই শহিদের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কানাই সাহার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক প্রমুখ।

অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, পৃথিবীতে কোনো ফ্যাসিস্ট সরকারই শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারেনি, বাংলাদেশেও ২০২৪ সালে এর ব্যত্যয় ঘটেনি।

আলোচনা সভাশেষে প্রধান অতিথি জুলাই গণঅভ্যুত্থানের উপর আয়োজিত রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ক্যাপশান : চাঁদপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে

জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।

ক্যাপসন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়