প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১০:২৪
বাকিলাতে ওসি মান্নানের মাদকবিরোধী পরামর্শ

বাকিলাতে এক ঝাঁক যুবককে মাদকবিরোধী পরামর্শ দিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান। বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ৫০ যুবককে একস্থানে জড়ো করে
|আরো খবর
যুবকদের উদ্দেশ্যে ওসি আব্দুল মান্নান বলেন, তোমরা আমাদের সন্তান। তোমরা মহল্লাভিত্তিক মাদকবিরোধী সভা-সমাবেশ করবে, আমরা তোমাদের পাশে থাকবো। রাত ৮ টার পর কোনো শিক্ষার্থী যেন বাজারে না থাকে। এর পরে আমরা কাউকে এভাবে পেলে আর ছাড় দেবো না। এ সময় আরো উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) রাজিব শর্মা, উপ-পরিদর্শক জয়নাল আবেদীন, মো. সায়েম, মো. মুরাদ, সাঈখ বিন নুরুল ইসলাম, সৌরভ হাদী, সহকারী উপ- পরিদর্শক মাজেদ, হাবিবুর রহমান, মনির হোসেন মুন্না, কার্তিকসহ সঙ্গীয় ফোর্স। এতে আরো উপস্থিত ছিলেন যুবনেতা সাদ্দাম হোসেন রাজু, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, গ্রাম পুলিশ হুমাযুন কবির প্রমুখ।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজকে বাকিলাসহ বিভিন্নস্থানে অভিযান অব্যাহত থাকবে।








