মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ২২:৪১

মুক্তিযোদ্ধাদের সহযোগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহর ইন্তেকাল

অনলাইন ডেস্ক
মুক্তিযোদ্ধাদের সহযোগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহর ইন্তেকাল

চাঁদপুরের কৃতী সন্তান, একাত্তরে মুক্তিযোদ্ধাদের সহযোগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ রোববার (৭ জুন ২০২৬) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে----রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দু কন্যা ও এক ছেলে রেখে গেছেন। রাজধানীর শুক্রাবাদ মসজিদে জানাজার পর চাঁদপুরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

মো. হাবিবুল্লাহ মতলব উত্তরের মোহনপুর হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ঢাবি এস এম হলের ছাত্র মো. হাবিবুল্লাহ ইপিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফরিদপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে বর্ণাঢ্য সরকারি চাকরিজীবন শুরু করেন। একাত্তরে শরীয়তপুরের নড়িয়া থানা ম্যাজিস্ট্রেট থাকাবস্থায় মুক্তিযোদ্ধাদের সাথে রাতের আঁধারে যোগাযোগ শুরু করেন। তার কারণে নড়িয়া থানা এলাকা রাতের বেলা সম্পূর্ণ মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে থাকতো। থানা মুক্তিবাহিনী যেদিন নড়িয়া থানা অক্রমণ করে এবং অস্ত্র নিয়ে যায় সেদিন থানা ম্যাজিস্ট্রেটে মো. হাবিবুল্লাহকে মুক্তিবাহিনী আগেই নিরাপদ জারগায় সরিয়ে নেয়। তাঁর লাইসেন্সকৃত দুটি রাইফেল থানা থেকে নিয়ে যেতে মুক্তিবাহিনীকে আগেই জানিয়ে দেন। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিবাহিনী সেই অস্ত্র দুটি তাঁকে ফিরিয়ে দেয়।

তিনি চাকুরি জীবনে ময়মনসিংহ ও মুন্সীগঞ্জের মহকুমা প্রশাসক, পটুয়াখালীতে অতিরিক্ত জেলা প্রশাসক, সচিব, ভূমি বিভাগ ও মিল্কভিটার ম্যানেজার হিসেবে দায়িত্বপালন করেন। সরকারিভাবে ইটালিতে উচ্চতর কোর্স সমাপ্তির পর ইটালির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে তাঁর একটি বই প্রকাশিত হয়। তাঁর এক মেয়ে ইশরাত নাসিমা হাবিব নোয়াখালীর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং আরেক মেয়ে ইশরাত তানিয়া হাবিব পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়