মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ২১:৩৬

যুবদল কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে চাঁদপুরে মিছিল

স্টাফ রিপোর্টার
যুবদল কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে চাঁদপুরে মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে চাঁদপুর জেলা যুবদল। শুক্রবার (৫ জুন ২০২৬) বিকেলে চাঁদপুর শহরে মিছিলটি বের হয়ে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ। এছাড়া অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করায় চাঁদপুর জেলা যুবদলের পক্ষ থেকে এ শুভেচ্ছা মিছিল বের করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়