বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০২:০৮

বাবুরহাটে পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা

নিরাপত্তা জোরদারে দ্রুত বাস্তবায়নের আশ্বাস পুলিশ সুপারের

আব্দুল্লাহ আল মামুন
বাবুরহাটে পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা

চাঁদপুরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রদ্রুত বিকাশমান উপ-শহর বাবুরহাটে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ করছে জেলা পুলিশ। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, মাদক ও চুরি প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান।

বুধবার (৩ জুন ২০২৬) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, বাবুরহাট বর্তমানে চাঁদপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানে রয়েছে প্রায় ২০০ বছরের পুরনো প্রসিদ্ধ বাবুরহাট বাজার, আধুনিক আবাসন প্রকল্প মডেল টাউনসহ বিভিন্ন ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ এ এলাকায় যাতায়াত করেন। ফলে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, সম্প্রতি এলাকায় মাদক সংশ্লিষ্ট কার্যক্রমচুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বাবুরহাটে পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করবে এবং জনগণ দ্রুত পুলিশি সেবা পাবে।

পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করে বলেন, পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টি নিয়ে আমরা চিন্তাভাবনা করছি এবং দ্রুতই এর বাস্তবায়ন হবে বলে আশা করছি। এর ফলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং পুলিশিং ব্যবস্থা শক্তিশালী হবে।

সভায় তিনি অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও পুলিশের সঙ্গে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়